• ঢাকা
  • মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ , রাত ০১:০০
  • ২৫ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দৌলতপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

রিপোর্টার : dailyajkerjanobani
দৌলতপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদী ও শাখা নদীগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ জালগুলোর বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে জব্দকৃত জালগুলো নদীর পাড়ে  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন । সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,দৌলতপুর থানা পুলিশ, আনসার এবং মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারী।

ইউএনও নাহিয়ান নুরেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চর অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এই জালগুলো দেশের মৎস্য সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।


সারাবাংলা

আরও পড়ুন