ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ সুলতান মারজান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বিডি ক্লিন মিঠাপুকুর শাখার আয়োজনে শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর বিডি ক্লিন শাখার প্রায় ৫০ জন্য সদস্য।
এসময় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিম বিল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অগ্নিসংযোগের কারণে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কাগজপত্রের পোড়া অংশ সহ বিভিন্ন স্থানে আরো অনেক ময়লা আর্বজনার স্তুপ এবং আশেপাশের দেয়ালে বিভিন্ন পোষ্টার, ব্যানার ফেস্টুন সহ আরো বিভিন্ন ময়লা আবর্জনা পরে থাকতে দেখা যায়। যা দেখতে যেমন খারাপ দেখায় তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁধার সৃষ্টি করে। বিষয়টি নজরে আসে মিঠাপুকুরের বিডি ক্লিনের সদস্যদের। পরে তারা মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় দাঁড়িয়ে থেকে বিডি ক্লিনের সদস্যদের পরিচ্ছন্নতা অভিযানে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। পরে উপজেলা পরিষদের গোল চত্বর পরিস্কার করে বেশ কিছু ফুলের চারা রোপণ করে ফুলের বাগানে পরিনত করেন ইউএনও সহ বিডি ক্লিনের কর্মীরা।
বিডি ক্লিনের সদস্য মুতাসিম বিল্লাহ জানান, আমরা চাই পরিস্কার পরিচ্ছন্নতার দিক থেকে মিঠাপুকুর উপজেলা সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করুক। আমাদের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সবসময় চলমান থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, বিডি ক্লিনের এই অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এহেন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি মিঠাপুকুরের বিডি ক্লিনের সকল সদস্যদের পাশে আছি। তাদের সবধরনের সহযোগিতা করার অঙ্গীকার করছি।