• ঢাকা
  • মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ , রাত ১২:০২
  • ২৫ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগুড়ার সারিয়াকান্দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
বগুড়ার সারিয়াকান্দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার সারিয়াকান্দি ৪ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মো.শাহরিয়ার রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো.শামসুদ্দীন ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.রুহুল আমিন সরকারের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন  অফিসার আব্দুর রাজ্জাকুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.আব্দুর সবুর সরকার , উপজেলা মৎস অফিসার  মোছা.মোর্শেদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার মোট ৭০ জন কৃষক, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ ।

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন