ই-পেপার/প্রিন্ট ভিউ
আজকের জনবাণী ডেক্সঃ সিরাজগঞ্জের কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে এক কৃষকের জমিতে লাগানো দশটি আমের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় গত মঙ্গলবার (১৭ জুন) কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক কবিহার গ্রামের রেফাজ উদ্দিনের পুত্র আব্দুস সালাম (৫৯)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কবিহার গ্রামের আফছার আলীর পুত্র সোলাইমান (৫৮) এর নেতৃত্বে একই গ্রামের নজরুল ইসলাম, মিনু মিয়া, দুলাল মিয়া ও গোলজার আলী গাছ কেটে ফেলার সাথে জড়িত। আব্দুস সালাম আরও উল্লেখ করেন, নামিক আসামীগণ পরস্পর যোগসাজসে তার নিজ দখলীয় জমি ( খতিয়ান নম্বর-৭০০, দাগ নম্বর- ১৫১৪ ও ১৫১৫) ৫৭ শতক জমিতে অনধিকার প্রবেশ করে দশটি আমের গাছ কেটে ফেলে। এর ফলে তার ১৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেছেন। গাছ কাটার বিষয়েজানতে চাইলে আসামীগণ ওই জমিতে তাদের অংশ রয়েছে বলে দাবী করেন এবং না দিলে যে কোন ধরণের ক্ষতির হুমকী দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে গাছ কাটার সাথে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সোলাইমান ।
অভিযোগের তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার এসআই মেহেদী হাসান জানান, অভিযোগটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।