ই-পেপার/প্রিন্ট ভিউ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল -মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারোয়ার ইউসুফ জামাল, সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সারিয়াকান্দি উপজেলার সভাপতি সাকী মো.জাকিউল আলম (ডুয়েল), শিক্ষক কর্মচারী ঐক্য জোট সারিয়াকান্দি শাখার সভাপতি মো.তোফায়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন,দড়িপাড়া মাদ্রাসার সুপার মাওলানা লুৎফর রহমান,মো.জাহিদুল ইসলাম,মো.তরিকুল ইসলাম,মো.আসলাম উদ্দিন,বিমল চন্দ্র সাহা,শাহিনুর ইসলাম,শাফি, মুকুল চন্দ্র সূত্রধর ও উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে নিন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের পদায়ন পদোন্নতি নিয়ে যেই দুরভিসন্ধি চলছে সেটাকে বাতিল করুন অন্যথায় আমরা ব্যাপক আন্দোলনে নামবো।
সোর্স :
এ/ জে
সারাবাংলা